১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ মে, ২০২৬

সামির সাদিক সভাপতি, জাকী তাজওয়ার সমুদ্র সাধারণ সম্পাদক

ঢাবিতে বগুড়া মহানগর স্টুডেন্টস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুন ৩, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
ঢাবিতে বগুড়া মহানগর স্টুডেন্টস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া মহানগর অঞ্চলের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হলো ‘বগুড়া মহানগর স্টুডেন্টস অ্যালায়েন্স’ । সম্প্রতি গঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হন মো.সামির সাদিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান জাকী তাজওয়ার সমুদ্র।

বগুড়া সদর ও মহানগর অঞ্চল থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও এতদিন পর্যন্ত তাদের জন্য কোনো সংগঠিত প্ল্যাটফর্ম ছিল না। নতুন এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, নেটওয়ার্কিং, স্কিল ও লিডারশিপ ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা বা লেজুড়বৃত্তি এই সংগঠনের উদ্দেশ্য নয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বগুড়ার শিক্ষার্থীদের অবদান সব সময়ই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই সংগঠন তাদের মেধা ও দক্ষতার আরও বিকাশে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।