১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ মে, ২০২৬

বগুড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩, ২০২৫, ৮:০২ অপরাহ্ন
বগুড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

 

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের লক্ষ্যে ৩ জুন মঙ্গলবার ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় বগুড়া সদর উপজেলার চাঁদমুহা সরলপুর বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় ১৪৫৯ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, নাক-কান-গলা, চক্ষু ও দন্ত বিশেষজ্ঞগন এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। 

চক্ষু রোগী সেবার অংশ হিসেবে ০৭ জনকে চোখের ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হয়, যাদেরকে পরবর্তীতে সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতালে) বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে।

বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এবং অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা চলমান রাখার প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।