২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

বগুড়ায় জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাদের আমরণ অনশন শুরু

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৫, ২০২৫, ২:৩০ অপরাহ্ন
বগুড়ায় জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাদের আমরণ অনশন শুরু

 


সদ্য ঘোষিত বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকারকারী, নির্যাতিত ও স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা ছাত্রনেতাদের উপেক্ষা করা হয়েছে এমন অভিযোগ তুলে আমরণ অনশন শুরু করেছেন একদল নেতা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে শহীদ খোকন পার্কে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা।

 

পদ বঞ্চিত নেতাকর্মীরা বলেন, “আমরা রাজপথে লাঠিপেটা খেয়েছি, কারাবরণ করেছি, গুম-হামলার মুখেও আন্দোলনে পিছপা হইনি। অথচ আজ আমাদের ত্যাগের মূল্যায়ন না করে সুবিধাভোগীদের দিয়ে কমিটি সাজানো হয়েছে।”

তারা জানান, এই অনশন কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এবং প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দেন।

পদবঞ্চিত নেতাদের অভিযোগ, এই কমিটি বাস্তবতা বিবর্জিত এবং দলের আদর্শবিরোধী। তারা কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির হাইকমান্ডের হস্তক্ষেপ দাবি করেছেন।