গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বীম ঢালাই করতে গিয়ে সাদা মিয়া ওরফ বাবু (৩৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে ।
সাদা মিয়া ওরফে বাবু বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারির ছেলে ।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাঘাটা উপজেলার পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।
সাঘাটা উপজেলা এলজিইডির প্রকৌশলী নয়ন রায় মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন ।
স্থানীয়রা জানান, পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের জন্য এলজিইডির তত্বাবধায়নে বীম ঢালাই চলছিল । ঢালাইয়ে ফিনিসিং করতে ভাইব্রেটর মেশিনের তার লিকেজ হয়ে বিদ্যুত পৃষ্টে সাদা মিয়া ওরফে বাবু মারা যায় । এলাকাবাসীর দাবী মেঘলা আকাশ টিপ টিপ বৃষ্টির দিন হওয়ায় বৈদুতিক সংযোগে পানির থাকায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জানান , এই ঘটনাটি এখনো আমি জানি না জানার পরে আইনগত ব্যবস্থা নিবো ।