১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ মে, ২০২৬

সেনাবাহিনীর অভিযানে শেরপুরে কুরবানির পশুর হাটে অতিরিক্ত ইজারা আদায় বন্ধ

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৫, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
সেনাবাহিনীর অভিযানে শেরপুরে কুরবানির পশুর হাটে অতিরিক্ত ইজারা আদায় বন্ধ

 

বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন বগুড়া জেলার শেরপুর উপজেলার নয়মাইল কোরবানির গরুর হাটে সরকার নির্ধারিত ইজারার অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগের ভিত্তিতে ১১১ পদাতিক ব্রিগেডের ৪০ বীর-এর ক্যাপ্টেন মাসনূরের নেতৃত্বে একটি সেনা টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায় ইজারার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সরকার কর্তৃক নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন।

সেনা টহল দল ইজারার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতারণামূলক কাজ হতে বিরত থাকার নির্দেশনা দিলে সংশ্লিষ্ট ইজারা কমিটি স্থানীয় জনগণকে প্রতারণা না করার ব্যাপারে সম্মত হয় এবং তাৎক্ষণিকভাবে অতিরিক্ত আদায়কৃত অর্থ ক্রেতাদের ফেরত প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত ইজারাদারকে এই অনিয়মের জন্য ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

পশুর হাটে উপস্থিত ক্রেতা এবং বিক্রেতাসহ সর্বস্তরের সাধারন মানুষ সেনাবাহিনীর এই কাজে সন্তোষ প্রকাশ করেন। তারা বগুড়া জেলার সকল পশুর হাটে ঈদের আগের দিন পর্যন্ত অভিযান পরিচালনার দাবী জানান।