১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ মে, ২০২৬

বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাস চাপায় বাবা-ছেলে নিহত

স্টাফরিপোর্টার: প্রকাশিত: জুন ৭, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাস চাপায় বাবা-ছেলে নিহত

বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাস চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।


শনিবার সকাল ৮ টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। 


নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া(৩৫) ও তাঁর  ছেলে আব্দুল্লাহ(৪)। 


শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আজিজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এসময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হন৷ মহাসড়ক পার হওয়ার  সময় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস তাদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। 


তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।