বগুড়া শহর জামায়াতের উদ্যোগে অসহায় ১০ হাজার পরিবারকে কুরবানী গোস্ত উপহার প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় জামিলনগরে কর্মসুচীর উদ্বোধন করেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন।
বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন জানান, এবারের ঈদুল আজহায় বগুড়া শহর সাংগঠনিক এলাকায় অসহায় ১০ হাজার পরিবারকে কুরবানীর গোস্ত উপহার প্রদান করা হয়েছে।