২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

ইরানে হামলার পর ইসরাইলে জরুরি অবস্থা জারি

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
ইরানে হামলার পর ইসরাইলে জরুরি অবস্থা জারি

ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। ইরানে হামলার পরপরই নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরাইলি সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 

শুক্রবার (১৩ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ‘খুব শিগগিরই ইসরাইলের ওপর পাল্টা হামলা’ চালাতে পারে ইরান।

ইরানের ওপর যখন হামলা চালানো হয় ইসরাইলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন। জেরুসালেমে অবস্থানরত একজন বিবিসি সংবাদদাতা জানান, সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলে জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন।

এদিকে ইরানের রাষ্টীয় বার্তাসংস্থা ইরনা জানায়, শুক্রবার রাত থেকে ইসরাইলি সরকার ইরানের রাজধানী তেহরানের আশপাশে ও অন্যান্য শহরে সামরিক হামলা শুরু করে। হামলায় রাজধানীর বেশ কয়েকটি স্থানে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা জানান, তারা নিহতদের মধ্যে নারী ও শিশুদের লাশ দেখতে পেয়েছেন।