১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ মে, ২০২৬

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামীর ছুরিকাঘাতে  দুই পুলিশ আহত

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন
বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামীর ছুরিকাঘাতে   দুই পুলিশ আহত

 

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির 

সহকারী টাউন উপ-পরিদর্শক ( এটিএসআই)  জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান (৪৫)।

রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় এঘটনা ঘটে।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।

জালাল উদ্দীন জানান, এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান বেলা ১১ টার দিকে একটি সাজা ওয়ারেন্ট নিয়ে ফাঁড়ি থেকে বের হন। সাড়ে ১১ টার দিকে ঝোপগাড়ি এলাকায় মুরাদুন্নবি নিশান নামের সাজাপ্রাপ্ত ও আসামীকে দেখতে পান। এসময় পুলিশ দেখে আসামী একটি দোকানে ঢুকে পড়ে।পুলিশ তাকে আটক করার সময় দোকান থেকে চাকু নিয়ে আকস্মিক দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন বলেন, জাহাঙ্গীর আলমের পেটে এবং বুকে, কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।