১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ মে, ২০২৬

রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা আজ সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন চাঁন, সেক্রেটারি মোঃ শাহাদত হোসেন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, মোঃ সহিদ-উন-নবী সালাম, আবিদুর রহমান সোহেল, ইকবাল হোসেন, মাহবুবুর রহমান ছোটন, আব্দুস সালেক তোতা ও হাবিবুর রহমান রশিদ সন্ধান।

সভাটি সঞ্চালনা করেন ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম। যুব রেড ক্রিসেন্টের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ রায়হান খন্দকার, যিনি বগুড়া যুব ও স্বেচ্ছাসেবক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণ রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ড সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেন এবং আর্ত মানবতার সেবায় একসাথে কাজ করার অঙ্গীকার করেন। কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

নতুন কমিটি বগুড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।