২৪ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে মুফতি তাকি উসমানির কঠোর বার্তা

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে মুফতি তাকি উসমানির কঠোর বার্তা

ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে এবার নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিশ্বখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি উসমানি। তিনি বলেছেন, এটি প্রকৃতির পক্ষ থেকে সমগ্র মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার একটি সুযোগ।

মঙ্গলবার (১৬ জুন) জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক বার্তায় মুফতি তাকি উসমানি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইসরাইলি হামলায় ইরানের বিরাট ক্ষতি হলেও অবৈধ রাষ্ট্রটির মোকাবেলায় শক্ত জবাব দিয়েছে তেহরান।

ইরানের হামলায় ইসরাইলের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সর্বজনশ্রদ্ধেয় এ আলেম বলেন, ‘বোমা হামলা কী?- ইসরাইলিরা সর্বপ্রথম এটি ভালোভাবে অনুভব করতে পারছে। ’

তিনি বলেন, ‘ইসলামী বিশ্বের বিরুদ্ধে ইসরাইলের উদ্দেশ্য গোপন নয়।’ তার মতে- এটি প্রকৃতির পক্ষ থেকে সমগ্র মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার এবং ইসরাইলি হুমকি সম্পূর্ণরূপে নির্মূল করার একটি বিরাট সুযোগ।