১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ মে, ২০২৬

বগুড়ায় যুবলীগ সভাপতির ঘনিষ্ঠ সহযোগী হৃদয় ব্যাপারী গ্রেপ্তার

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১:১৯ অপরাহ্ন
বগুড়ায় যুবলীগ সভাপতির ঘনিষ্ঠ সহযোগী হৃদয় ব্যাপারী গ্রেপ্তার

 


বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারীকে(৩২) গ্রেপ্তার করেছে বগুড়ার ডিবি পুলিশ। 


বুধবার(১৮ জুন) ভোর রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এতথ্য নিশ্চিত করেছেন।    


তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বিগত সময়ে বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার  লিটন পোদ্দারের রাজনৈতিক প্রভাবে এলাকায়  একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল। 


তার নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি, জমি দখল, বালু সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০ টির অধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


গ্রেফতারকৃত হৃদয় ব্যাপারীর  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।