জেলা ক্রীড়া অফিস বগুড়া’র আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ বুধবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামের হল রুমে অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল।
এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য, স্বনামধন্য ফুটবল কোচ মাকসুদল আলম বুলবুল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল এবং সাবেক ফুটবলার আতিকুর রহমান আতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।