বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল আজ শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ক্রিকেট কার্নিভালে ছয়টি দলে ৪৮ জন খুদে খেলোয়াড় অংশগ্রহণ করে।
পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী বুড়িগঙ্গা ও সুরমা এই ছয়টি দল সিক্স এ সাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ।এই টুর্নামেন্টে মেঘনা দল এক উইকেটে কর্ণফুলী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিডি যুব উন্নয়ন ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন।