২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ২:৫১ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ বুধবার সকাল ১১  টায় শহীদ চান্দু স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম এবং স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

কর্মসূচী উদ্বোধন করেন বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন।

এ সময় অন্যান্যের মাঝে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল , শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল এবং বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 মোট ৫০ টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।