বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া সুলতানগঞ্জ হাই স্কুলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম একটি ফলজ বৃক্ষের চারা রোপনের মধ্য দিয়ে বুধবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সহকারী শিক্ষক খালেদ মাহমুদ রুবেল , কবির উদ্দিন, করুণা রানী পারই প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ১০০টি ফলজ এবং বনজ বৃক্ষ রোপন করা হয় ।
এরপর বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবসের উপরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।