“বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” স্থাপন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা, যিনি বর্তমানে যুগ্মসচিব পদে দায়িত্বরত রয়েছেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের স্থাপনা পরিকল্পনা, স্থান নির্ধারণ, অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে হোসনা আফরোজা বলেন, “বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এ জেলার উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। এটি বগুড়াবাসীর বহুদিনের দাবি, যার বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
সভায় অংশগ্রহণকারীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর তাগিদ দেন এবং এ বিষয়ে সরকারি পর্যায়ে আরও উদ্যোগ গ্রহণের দাবি জানান।