বগুড়ায় তারেক রহমান কে ধন্যবাদ জানিয়ে সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ জুলাই) বগুড়া জেলা ছাত্রদল ঘোষিত কলেজের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করায় দুপুরে কলেজ চত্বরে এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে মুক্ত মঞ্চে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিনের সঞ্চলনায় সমাবেশে প্রধান আলোচক ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতনের পর উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির নতুন দিগন্তের শুভ সূচনা হয়েছে। বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিং এর মতো ঘটনা ঘটেছে। আমরা ছাত্রদল সুস্থ ধারার ছাত্র রাজনীতি ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি পরিবেশ তৈরী করতে চাই। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতিতে সুবাতাস বইছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসমুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ জেবায়েদ হাসান নাহিদসহ সকল যুগ্ম আহবায়ক ও সদস্য উপস্থিত ছিলেন।