১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৬ মে, ২০২৬

কাহালুর মাদক সম্রাজ্ঞী ছালি ইয়াবাসহ গ্রেপ্তার

কাহালু( বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন
কাহালুর মাদক সম্রাজ্ঞী ছালি ইয়াবাসহ গ্রেপ্তার




বগুড়ার কাহালুতে মাদক সম্রাজ্ঞী ছালিমা বেগম ওরফে ছালি (৬০) কে মাদক সহ কাহালু থানা পুলিশ গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ  করেছেন।


গত শুক্রবার রাতে কাহালু থানার এএসআই মোজাম্মেল হক, এএসআই শাহিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ  কাহালু পৌর বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায়  মাইশা হোটেলের  সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সালিমা বেগম সালিকে গ্রেপ্তার করেন।


গ্রেফতারকৃত ছালিমা বেগম ওরফে ছালি উপজেলার লক্ষীপুর মলপুকুর (বর্তমান ঠিকানা)  গ্রামের  মৃত হারেজ আলীর স্ত্রী।
ইতিপূর্বেও বেশ কয়েক বার ছালিকে পুলিশ মাদক সহ আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

তার বিরুদ্ধে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বার বার গ্রেপ্তার হলেও আইনের ফাঁক ফোকর দিয়ে আদালত থেকে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।