বগুড়ার কাহালুতে রেললাইনের পাশে ছাগল চড়াতে গিয়ে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মোঃ ইছাহক মুন্সি (৫৮) নামের এক ব্যক্তি প্রাণ হারিছেন।
শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর মাজার স্টেশনের পশ্চিমে রেললাইনে ট্রেনের ধাক্কায় সে প্রাণ হায়ায়।
ঐ দিন বিকেলে ইসাহাক মুন্সি রেললাইনের পাশে ছাগল চড়াতে গেলে পঞ্চগড় থেকে সান্তাহার গামী আন্তঃনগর ৭৬৮ ডাউন "দোলন চাঁপা" ট্রেনটি পাঁচপীর স্টেশন অতিক্রম করে সান্তাহার অভিমূখে যাবার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ইসাহাক মুন্সির ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে একই ইউনিয়নের লোকনাথপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী ছেলে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই শফিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।