১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৫ মে, ২০২৬

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি  নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি  নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন


বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বগুড়ায়।

বগুড়ার সচেতন নাগরিক ও শিক্ষার্থী সমাজ এর ব্যানারে সোমবার বিকেলে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্যে আয়োজকরা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী যেই জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে সেই জেলার বাসিন্দাদের মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিকে ভিসি নিয়োগ দেওয়ার কথা। কিন্তু বগুড়ার গ্রেড-১ এর সিনিয়ির থাকলেও নওগাঁ থেকে গ্রেড-২ এর শিক্ষককে ভিসি নিয়োগ করা হয়েছে। ভিসি নিয়োগে অনিয়মের ক্ষেত্রে বক্তারা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি হাসনাত আলীকে দায়ী করে বলেন, ড. আমিনুল হকের মত সিনিয়র শিক্ষক ভিসি হতে চেয়েছিলেন। কিন্তু হাসনাত আলী সেটা হতে দেননি।

এছাড়া বর্তমান ভিসি নিয়োগে রাজনৈতিক দলের কতিপয় নেতা জড়িত বলেও বক্তারা অভিযোগ করেন।

তারা অবিলম্বে ভিসির নিয়োগ বাতিল করে বগুড়ার বাসিন্দা একজন যোগ্য সিনিয়র শিক্ষককে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার দাবী জানান।