আনুষ্ঠানিবভাবে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরদিনই মাঠে নেমেছেন বগুড়া-৪ ( কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
আজ বৃহস্পতিবার সকালে নেতাকর্মিদের নিয়ে মরহুম জননেতা মাওলানা তায়েব আলীর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করেন পারভেজ। এরপর বিপুল সংখ্যক নেতাকর্মি নিয়ে মোটর সাইলে শো-ডাউনের মাধ্যমে নন্দীগ্রাম এবং কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি।
আজ সকালে নন্দীগ্রাম এবং কাহালুর দেওগ্রাম ইউনিয়নে পথসভায় বক্তব্য রাখেন মোস্তফা ফয়সাল পারভেজ।
জামায়াত প্রার্থীর আগমনের খবরে পথসভা বিশাল জনসভায় পরিনত হয়। জামায়াতে ইসলামী কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা শাখার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
তরুণ নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসে এক নজর দেখার জন্য। জামায়াত নেতা পারভেজ হাসিমুখে সবার সাথে কুশল বিনিময় করেন।
এসময় এলাকার উন্নয়নে কাজ করে যাবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দেন জামায়াত প্রার্থী।