মোকামতলা (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে নগদ ৩১ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টায় শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে অভিযান চালিয়ে ২১৮পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩১ হাজার ৬’শ টাকাসহ হান্নান (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। সে রাঙ্গামাটিয়া গ্রামের মৃত হাতেম আলির ছেলে।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।