ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে শুক্রবার বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হোসনা আফরোজা সকাল ৭টায় ম্যারাথনের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মাঝে পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের ছাত্র-জনতা ম্যারাথনে অংশগ্রহন করেন ।
প্রতীকী ম্যারাথনটি শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে মোহাম্মদ আলী হাসপাতালের সামনে দিয়ে ঘুরে