আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তরুণ রাজনীতিবিদ ড. মোস্তফা ফয়সাল পারভেজ দলীয় নেতাকর্মিদের নিয়ে প্রতিদিন সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন।
গতকাল নন্দীগ্রামের বিভিন্ন গ্রামে-গঞ্জে গণসংযোগ শেষে আজ বৃহস্পতিবার ছুটে চলেছেন কাহালু উপজেলার প্রত্যন্ত গ্রামের মানুষর কাছে।
তিনি সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় ইউনিয়নের পাইকড় বাজার, চকপাড়া বাজার, উচল বাড়িয়া বাজারসহ বিভিন্ন গ্রাম এবং বন্দরে গণসংযোগ করেন।
এসময় তিনি সাধারণ মানুষের সাথে পরিচিত হন এবং তাদের দু:খ, দূর্দশার কথা শোনেন। তিনি এলাকার সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে জনসাধারনকে প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে ড. পারভেজ এই এলাকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসায় গিয়ে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-কর্মচারিদের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে জামায়াত নেতা আব্দুল মুমিন, কামরুল হাসান, আহসান হাবিব, পাইকর ইউনিয়ন জামায়াতের আমীরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।