১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৫ মে, ২০২৬

কাহালুতে জামায়াত প্রার্থী ড. পারভেজের গণসংযোগ অব্যাহত

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
কাহালুতে জামায়াত প্রার্থী ড. পারভেজের গণসংযোগ অব্যাহত


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ কাহালু ও নন্দীগ্রামে বিরামহীনভাবে গণসযোগ চালিয়ে যাচ্ছেন।

ভোর থেকে রাত অবধি দুই উপজেলার গ্রাম থেকে গ্রামে ছুটে চলেছেন তিনি। এই তরুণ নেতার পরিশ্রম দেখে অবাক হচ্ছেন স্থানীয় নেতাকর্মিরা। নতুন প্রার্থী হিসেবে নিজেকে জনসাধারনের মাঝে পরিচিত করে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন ড. পারভেজ।

আজ শুক্রবার ছুটির দিনে ভোর ৬টা থেকেই কাহালু উপজেলায় গণসযোগ শুরু করেন তিনি। উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার, বিবিরপুকুর বাজারসহ বিভিন্ন বাজার এবং গ্রামে গনসংযোগ করেন। 


প্রতিদিনের মত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-কর্মচারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি একটি সুন্দর সমাজ গঠনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


এ সময় কাহালু উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুর রহমান সবুজ, ইউনিয়ন জামায়াতের আমীর সহ উপজেলা জামায়াত, ইউনিয়ন জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।