১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৫ মে, ২০২৬

গণমিছিল বাস্তবায়ন উপলক্ষে দুপচাঁচিয়ায় জামায়াতের প্রস্তুতি সভা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
গণমিছিল বাস্তবায়ন উপলক্ষে দুপচাঁচিয়ায় জামায়াতের প্রস্তুতি সভা

 

আগামী ৫ আগস্ট দুপচাঁচিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক বিশাল গণমিছিলের আয়োজন করা হয়েছে।

গণমিছিল বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর আলীর এবং পরিচালনা করেন সেক্রেটারী কেএম হেলালুল ইসলাম ও সহকারী সেক্রেটারী ফরিদ উদ্দিন।

সভায় বক্তারা নেতাকর্মীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং ৫ আগস্টের গণমিছিল সফল করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ আসন আদমদীঘি- দুপচাঁচিয়ার জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী তরুণ জননেতা নূর মোহাম্মাদ আবু তাহের, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ জালাল উদ্দিন, আজাহার আলী, সালারে আজম চৌধুরী, সাইফুল ইসলাম, আব্দুল বারিক, হুমায়ুন আহম্মেদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের আমীর, সেক্রেটারী এবং সদস্যবৃন্দ।