২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

শান্তাহারে জামায়াত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহেরের গণসংযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
শান্তাহারে জামায়াত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহেরের গণসংযোগ

 

আদমদীঘি উপজেলার শান্তাহার পৌর এলাকায় আজ বুধবার নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছেন বগুড়া-৩ আসনে (আদমদীঘি-দুপচাঁচিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

তিনি তাঁর স্বাভাবিক আন্তরিকতা ও জনমানুষের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এই গণসংযোগ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে। নূর মোহাম্মদ আবু তাহের এলাকায় জনপ্রিয় তরুণ নেতা হিসেবে এ সময় জনগনের ব্যাপক সাড়া পেয়েছেন।

আজ তিনি শান্তাহারের বিভিন্ন মার্কেট, হাট-বাজার ঘুরে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি এলাকার সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নূর মোহাম্মদের এই সরাসরি মাঠে নামা তাদের মধ্যে আস্থা ও ভরসার সঞ্চার করেছে। তিনি সুখে-দুঃখে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।

গণসংযোগের সময় নূর মোহাম্মদ আবু তাহের বলেন, “আমি এলাকার মানুষের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে চাই। তাঁদের সমস্যা ও আকাঙ্ক্ষা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একসঙ্গে কাজ করে এই অঞ্চলকে আরও সমৃদ্ধ ও উন্নত করতে পারি।” তিনি শিক্ষা, স্বাস্থ্য, ও অবকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কথা বলেন এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

স্থানীয় দোকানদার মো. আলমগীর হোসেন বলেন, “নূর মোহাম্মদ আবু তাহের আমাদের আদমদীঘি-দুপচাঁচিয়ার গর্ব। তিনি সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। তাঁর এই গণসংযোগ আমাদের মধ্যে নতুন আশা জাগিয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমদিঘী উপজেলার আমির হাফেজ আতোয়ার হোসেন। তা ছাড়াও এই গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, সামাজিক কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নূর মোহাম্মদ আবু তাহেরের এই উদ্যোগ এলাকার উন্নয়ন ও ঐক্যের প্রতি তাঁর নিষ্ঠার প্রতিফলন বলে স্থানীয়রা মনে করছেন। তাঁর এই সক্রিয়তা এবং গণমানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে এলাকার একজন জনপ্রিয় প্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।