মাউসির লেইস প্রজেক্ট এর আওতায় মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুলতানগঞ্জ হাইস্কুলে সোমবার এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল" জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র"। পক্ষে ছিল অষ্টম শ্রেণী এবং বিপক্ষে ছিল নবম শ্রেণী। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অষ্টম শ্রেণী চ্যাম্পিয়ন হয়েছে ।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে অষ্টম শ্রেণির দলনেতা মাইশা আক্তার।
এরপর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তৃতার বিষয় ছিল "জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার "।এই উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী মোসা: আব্রুহা আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক এবং তৃতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরিফা আক্তার।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদ মাহমুদ রুবেল, দেবাশীষ রায় ,গোলক কুমার দাস , কবিৱ উদ্দিন ,সোহেল রানা ,আবু বক্কর সিদ্দিক প্রমুখ।