২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বীর বিশালের কবর জিয়ারত ও দোয়া

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ৫, ২০২৫, ৫:২২ অপরাহ্ন
পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে বীর বিশালের কবর জিয়ারত ও দোয়া
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ নজিবুল সরকার বিশাল এর কবর জিয়ারত,পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
 
আজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর নেতৃত্বে পাঁচবিবি উপজেলাধীন ধরনজি ইউনিয়নে রতনপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ নজিবুল সরকার বিশাল এর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। 
 
এ সময়ে পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম, পাঁচবিবি ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তালুকদার রুকু,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো:আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের সেক্রেটারি মো: গোলাম রব্বানী  প্রমুখ উপস্থিত ছিলেন।
 
গত ০৪ আগস্ট ২০২৪ তারিখ জুলাই গণঅভ্যুত্থানে জয়পুরহাট শহরের পাচুর মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নজিবুল সরকার বিশাল নিহত হয়। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ নজিবুল সরকার বিশাল এর স্মরণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মসূচি পালনের ফলে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে পদক্ষেপ জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। সকলেই বিশালের জন্য দোয়া করেন যেন মহান রব্বুল আলামীন বিশালকে জান্নাত নসিব করেন।