দিনাজপুরের ঘোড়াঘাটের রাণীগঞ্জ বাজারে ৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে উক্ত সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিল পূর্ববর্তী সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার সেক্রেটারী ইমরান হোসেনের সঞ্চালনায় ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা রেজাউল করিমেরব কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে জাগরনী ইসলামী সংগীত পরিবেশন করেন যুবনেতা রাকিব হোসেন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য পেষ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জাতীয় সংসদ দিনাজপুর ৬ আসনের এমপি প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।
আরো বক্তব্য পেষ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি নজিবুর রহমান, ঘোড়াঘাট যুব জামায়াতের সেক্রটারী গোলাম রব্বানী, সাবেক ছাত্র নেতা মাসুদুর রহমান, ছাত্র শিবিরের ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম, ৩৬ জুলাই আন্দোলনের দিনাজপুর জেলা সংগঠক তারেক রহমান।
সমাপনি বক্তব্য পেষ ও গণছিলের নেতৃত্বদান করেন বলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা।
৩৬ জুলাইয়ের প্রথম বর্ষপুর্তি সমাবেশ ও মিছিলে এলাকার সর্বস্তরের শত শত ছাত্র -জনতা উপস্থিত ছিলেন ।