১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৫ মে, ২০২৬

কাহালুতে ডোবায় মিললো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

কাহালু (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ৫, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
কাহালুতে ডোবায় মিললো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

বগুড়ার কাহালু থানা পুলিশ একটি  ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

৫ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের আমবাগান এলাকায় নামুজা - বারো মাইল রাস্তার পাশে ডোবায় স্থানীয় লোকজন অর্ধগলিত লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। 

পুলিশ ডোবা থেকে ভাসমান লাশ উদ্ধার করে। 

কাহালু থানা অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।