৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বিশাল গণ মিছিল অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি প্রকাশিত: অগাস্ট ৫, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বিশাল গণ মিছিল অনুষ্ঠিত
নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যর্থানের প্রথম বর্ষপূর্তিতে জেলা জামায়াতে ইসলামীর বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
    মঙ্গলবার বেলা সাড়ে দশটায় মাদ্রাসা মোড় জিরো পয়েন্ট থেকে জেলা জামায়াতের উদ্যোগে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাদ্রাসা মোড় জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরাই মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।
 
     বিশাল গণ মিছিল পূর্বোক্তর সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড.মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ও ( নাটোর সদর - নলডাঙ্গা-২ )আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি (বড়াইগ্রাম-গুরুদাসপুর-৪) আসনের সংসদ সদস্য প্রাথী' মোঃ আব্দুল হাকিম,  জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সিংড়া ৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
 
শহর আমীর মাওলানা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা আমীর অধ্যাপক মীর নুরুন্নবী ও ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদ হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
 
     বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার এক গৌরবময় অধ্যায়। আমরা সেই দিনের আত্মত্যাগ ও চেতনা স্মরণ করে সামনে এগিয়ে যেতে চাই। ছাত্র জনতার রক্তে ও জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা দেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র হতে দেব না । একটি পক্ষ জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রয়োজনে আবারও বুকের তাজা রক্ত ঢেলে দেবো তবুও এই দেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না । জুলাই বিপ্লবে আহতদের জন্য দোয়া ও শহীদদের জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন তারা।