১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৫ মে, ২০২৬

কাহালুর পাইকড় ইউনিয়নে ড. পারভেজের গণসংযোগ

স্টাফ রিপোর্টার প্রকাশিত: অগাস্ট ৬, ২০২৫, ৬:০২ অপরাহ্ন
কাহালুর পাইকড় ইউনিয়নে ড. পারভেজের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (নন্দীগ্রাম+কাহালু) আসনের সংসদ সদস্যপ্রার্থী ড. মোস্তাফা ফয়সাল পারভেজ সাধারন মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছেন।

তিনি আজ বুধবার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই বাজার, তিনদিঘী হাট, শেখাহার হাট, কাজীপাড়া হাটে এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় গণসংযোগ করেন। 

এ সময় উপজেলা জামায়াতের আমিরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, আগামী সংসদ নির্বাচন হবে জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন। তাই মার্কা দেখে নয়, যারা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করছে তাদেরকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। সাধারন মানুষের কল্যাণে জামায়ােতে ইসলামী সারাদেশে সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারািবাহিকতায় কাহালু-নন্দীগ্রামের মানুষের উন্নয়নে সম্ভব সবধরনের সহযোগিতা দিতে জামায়াতে ইসলামী প্রস্তুত বলে তিনি প্রতিশ্রুতি দেন।