৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রেসক্লাব পাবনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা  : প্রকাশিত: অগাস্ট ৯, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রেসক্লাব পাবনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত


প্রেসক্লাব পাবনার উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত। শনিবার ( ৯ আগস্ট ) দুপুরে প্রেসক্লাব পাবনা চত্বরে সাংবাদিক,  সাহিত্যিক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


প্রেসক্লাব পাবনার যুগ্ম  সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি শফিউল আলম দুলাল।

মানববন্ধনে  বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু , কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন,  দৈনিক জীবন কথার ব্যবস্থাপক  ফারুক হোসেন, পাবন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা  অধ্যাপক কামরুজ্জামান, সুধীর কুমার কলেজের অধ্যাপক জাকির হোসেন,ধানুয়াঘাটা  ডিগ্রি কলেজের অধ্যাপক রবিউল করিম,  এস টিভির পাবনা প্রতিনিধি হুমায়ুন রাশেদ প্রমুখ। 

বক্তারা  সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের  হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।