বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-০৪ (নন্দীগ্রাম+কাহালু) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজ আজ রোববার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকয় গণসংযোগ করেছেন।
সকালে থালতা মাজগ্রাম ইউনিয়নের নিমাই দিঘী আদর্শ কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, শুধুমাত্র শিক্ষকরাই একটি সুন্দর জাতি গড়তে পারেন। আমাদের শিক্ষক সমাজ দূর্নীতিমুক্ত হয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিলে কোমলমতি শিক্ষার্থীরা দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে। এসময় তিনি একটি সুখী-সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের অবদান রাখার অনুরোধ করেন।
এরপর তিনি নিমাই দিঘী কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেন। নতুন বাংলাদেশ গঠনে আলেম-ওলামাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ পরে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জে সাধারন মানুষের সাথে গণসংযোগ করেন এবং ইউনিয়নের বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি থালতা মাজগ্রাম ইউনিয়নের বাসিন্দা মরহুম মুফতি ইব্রাহিমের কবর জিয়ারত করেন।
এ সময় উপজেলা জামায়াতের আমীরসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।