৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

পার্বতীপুরে মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা: প্রকাশিত: অগাস্ট ১২, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
পার্বতীপুরে মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক


পার্বতীপুরের ভবানীপুর বাজারে মাদক বিক্রির আখড়ায় সোমবার রাত ১১টায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে যৌথবাহিনী। 


থানা ও এলাকাবাসি সুত্রে জানা যায় পার্বতীপুর উপজেলার ভবানিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মান্নানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হাবড়া ইউনিয়নের ভবানিপুর বাজারে মাদক বিরোধী অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ভবানীপুরের মাদক ব্যবসায়ী আব্দুল হাকিমের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও রফিকুলের ছেলে সিফন(২৭) কে ১ কেজি ৮শ ৯০ গ্রাম গাঁজা, ২৫পিচ ইয়াবা টেবলেট, মাদক বিক্রির নগদ ৯ হাজার ৩শ ৭০ টাকা ও ৩টি মোবাইল সেটসহ মাদক বিক্রির আখড়ায় তাদেরকে আটক করে রাতেই পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। 


পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।