চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল ছেড়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন। তবে তার বিশ্রাম প্রয়োজন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব তথ্য জানান।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের আমির ডা. শফিকুর রহমান আজ হাসপাতাল ত্যাগ করছেন। তিনি সুস্থ হয়েছেন। ওনাকে এখন বাসায় নিয়ে যাবো। এটা বড় ধরনের অপারেশন ছিল। রিকভারি হতে সময় লাগবে। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। বাসায় দুই সপ্তাহ রুটিনমাফিক রেস্ট নেবেন। তবে এ সময় তিনি কর্মক্ষম থাকবেন, বাসা থেকে আমাদের পরামর্শ দেবেন। আশা করি, তিন সপ্তাহ পর জনসন্মুখে আসতে পারবেন।’