১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৫ মে, ২০২৬

বগুড়ায় খালে মাছ ধরার সময় ৬টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

স্টাফ রিপোর্টার প্রকাশিত: অগাস্ট ১৭, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
বগুড়ায় খালে মাছ ধরার সময় ৬টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার


বগুড়া শহরের বারপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশের একটি খাল থেকে ৬টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে৷ রোববার বিকেলে বারখি নামের ওই খাল থেকে হ্যান্ড গ্রেনেড গুলো উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আশপাশের এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী।


স্থানীয় বাসিন্দা মানিক জানান, তিনি পরিবারের দুই সদস্যকে নিয়ে দুপুরে বারখি খালে মাছ ধরতে যান। মাছ ধরার আগে খালের পানি নিষ্কাশনের সময় একটি পাতিলে দুই দফায় দুইটি করে চারটি গ্রেনেড উঠে আসে৷ দ্রুত তারা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রেনেড উদ্ধার করে।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, ঘটনাস্থলে এসে সেনা সদস্যরা ওই খালে আবারও অভিযান চালালে আরো দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।    


তিনি আরও জানান, বগুড়া সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল আসবে। এরপর উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। ঘটনাস্থল যৌথ বাহিনী ঘিরে রেখেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।