২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে

বগুড়ায় মাসব্যাপী মাসব্যাপী যানবাহন চালনা  ও পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার প্রকাশিত: অগাস্ট ২০, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
বগুড়ায় মাসব্যাপী মাসব্যাপী যানবাহন চালনা  ও পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার বাস্তবায়নে মাসব্যাপী যানবাহন চালনা (ড্রাইভিং) এবং পোশাক তৈরী বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। 


বগুড়ার জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক হোসনা আফরোজা বুধবার সকালে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবনে কর্মসূচীর উদ্বোধন করেন।


বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন।

জেলা পরিষদের অর্থায়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ৪টি ব্যাচে ৭০ জন প্রশিক্ষণার্থীকে ড্রাইভিং এবং ৬০ জনকে পোশাক তৈরীর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক যুব পুরুষ ও যুব নারীদেরকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ কর্মি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।