বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রাম ও কাহালু উপজেলার প্রতিটি ঘরে ঘরে ছুটে চলেছেন।
প্রতিদিন গ্রাম থেকে গ্রামে ছুটে গিয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। সেই সাথে মানুষের কষ্টের কথা শুনছেন এবং এলাকার উন্নয়নে তার পরিকল্পনা তুলে ধরছেন।
বুধবার তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে জনসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম রাজু, আব্দুল মালেক, শেখ সাদি, জহুরুল ইসলাম, আব্দুল আলীম প্রমুখ।
এর আগে মঙ্গলবার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের আড়োলা বাজার, ভুগইল বাজারে জনসংযোগ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাহালু উপজেলা জামায়াতের আমীর শাহিদ খান, পাইকর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ রুস্তম আলী, জামায়াত নেতা কামরুল আহসান, আহসান হাবিব ইমরোজ, হারুনুর রশীদ, মোজাম্মেল মেম্বার প্রমুখ।