বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে দুই দিনব্যাপী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উশু মার্শাল আর্ট ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।
ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল ।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য খাজা আবু হায়াত হিরুৱ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, এস এস এ এর চিপ প্রোগ্রাম অর্গানাইজার মোঃ ফজলে রাব্বি ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হাসান মোল্লা, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবি, উশু মার্শাল আর্ট প্রশিক্ষক জাহিদ হাসান, তানজির আলম ,স্বাধীন হোসেন ও নাজিয়া আক্তার ।
এই কোর্সে বগুড়া জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।