৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 

এর আগে রোববার দিনভর রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর, তালা ঝুলানো, বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।