১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৫ মে, ২০২৬

কাহালুর মাগুড়া মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন
কাহালুর মাগুড়া মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

 

কাহালু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা এম,ইউ আলিম মাদরাসায় সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার ১২ ই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষ্যে রাসুল সাঃ এর সিরাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ মুহাঃ সাহিদুর রহমান। সহ সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মাওঃ আমিনুর রহমান। 

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য পার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

প্রধান অতিথি তার বক্ত্যবের মাঝে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- রাসুল সাঃ এর আদর্শ যদি বুকে ধারন করতে পারি আমরা তাহলে এই সমাজ থেকে অন্য দুর করতে কোন জেল জরিমানার প্রয়োজন হবে না।
তিনি আরো বলেন তোমরা কুরান সুন্নাকে বুকে ধারন করে সোনার মানুষ হয়ে সোনার বাংলাদেশ গড়বে এটা আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার এবতেদায়ী প্রধান মাওলানা নুরুল ইসলাম সানু, সহঃ মৌলভী ইউসুফ আলী, এম আমিরুল ইসলাম। সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, একরাম হোসেন (বাংলা) প্রভাষক আলাউদ্দিন ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক (ইংরেজী) ইকসার আলী  ও আশিকুল ইসলাম।

অনুষ্ঠানে মিলাদ, দরুদ ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।