৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

বীরগঞ্জে ২২ মামলার আসামী বিএনপি নেতা রাসেলকে কারাগারে প্রেরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ৪:২০ অপরাহ্ন
বীরগঞ্জে ২২ মামলার আসামী বিএনপি নেতা রাসেলকে কারাগারে প্রেরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের কুখ্যাত প্রতারক রাসেল মন্ডল (৩৫) পুলিশ পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত থাকায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন।  

রাসেল বিএনপির ১নং শিবরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে পূর্ব থেকেই ২১টি মামলা চলমান ছিল।  

রাসেল পুলিশের পোশাক বা পরিচয় ধারণ করে প্রতারণার ১১টি, চাঁদাবাজি ৫টি, হত্যাচেষ্টা ৩টি, চুরি ১টি এবং বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা সহ মোট ২২টি মামলার আসামি।  

সর্বশেষ নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সাতরা বাজার এলাকার রফিকুল ইসলাম নামক এক ব্যক্তির দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, পিকআপ ভ্যান বিক্রয়ের প্রলোভন দেখিয়ে তাকে বীরগঞ্জে আনা হয়। পরে রাসেল ও তার সহযোগীরা ডলার দেখিয়ে ডিবি পুলিশ পরিচয়দিয়ে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।


এই বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম কে ফন দিলে তিনি জানান, রাসেল মন্ডল আমার রাজনীতি করে না। সে উপজেলা সেক্রেটারি আলহাজ্ব ধলু গ্রুপের রাজনীতি করে। এই রাসেলের বিষয়ে জেলাকে আমি অনেকবার অবহিত  করেছি। সে নানা অপকর্মে জড়িত থাকে এবং দলের ভাবমূর্তি নষ্ট করে। উপজেলা সেক্রেটারিও এই বিষয় জানেন। এটা তার বিষয়।

বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, এই অভিযোগের ভিত্তিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) বীরগঞ্জ থানা পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডলার প্রতারণা সংক্রান্ত মামলা (মামলা নং: ১৭) দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।