২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

বগুড়া কালচারাল একাডেমির উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
বগুড়া কালচারাল একাডেমির উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত


১ নভেম্বর শনিবার সকাল নয়টায় বগুড়ার স্কাইভিউ রেস্টুরেন্ট এর চাঁদনী হলরুমে বগুড়া কালচারাল একাডেমির পরিচালক শিল্পী এনামুল হক এর সভাপতিত্বে  দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির এবং বগুড়া কালচারাল একাডেমির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী এবং বাংলাদেশ সংগীত কেন্দ্রের অফিস সম্পাদক মাসুদ রানা, দেশীয় সাংস্কৃতিক সংসদ এর কেন্দ্রীয় অফিস সম্পাদক বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার মনিরুল ইসলাম মনির, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জনাব মোঃ এমদাদুল হক, বিশিষ্ট কবি ও গীতিকার এ কে আজাদ।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেত, জেলা সেক্রেটারি ও বগুড়া কালচারাল একাডেমির উপদেষ্টা মাওঃ মানছুরুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও বগুড়া কালচারাল একাডেমির তত্ত্বাবধায়ক জনাব মাওঃ মিজানুর রহমান।


অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া কালচারাল একাডেমির দুই সহকারী পরিচালক গোলাম মোর্শেদ মিলন এবং সামিউল ইসলাম।
অনুষ্ঠানে বগুড়া কালচারাল একাডেমির সকল সদস্য এবং বগুড়ার ১১ টি উপজেলার সাংস্কৃতিক দায়িত্বশীল ও শিল্পীবৃন্দ।