২৪ বৈশাখ, ১৪৩৩

০৭ মে, ২০২৬

পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের পাড়ইল ঠেংগাপাড়াতে  বাংলাদেশ  জামায়াতে ইসলামীর বিভাগের ২ নং ধরন্জী  ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আয়োজনে ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।  
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধরন্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ডের পেশাজীবি বিভাগের সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: ফজলুর রহমান সাঈদ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য ও জামায়াত মনোনীত জয়পুরহাট এক আসনের এমপি প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: মোস্তাফিজুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সদস্য, ডা: সুজাউল করিম আমীর পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী, মো: আবু সুফিয়ান মুক্তার পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, সাজেদুর রহমান সাজু ধরন্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, মো:  হাবিবুর রহমান সভাপতি পেশাজীবি বিভাগ ধরন্জী ইউনিয়ন শাখা, আব্দুল মমিন সেক্রেটারি পেশাজীবি বিভাগ ধরন্জী ইউনিয়ন শাখা। 
 
অনুষ্ঠানটিতে পেশাজীবি বিভাগের অত্র ওয়ার্ডের সভাপতি,  সেক্রেটারি,সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ ২০০-২৫০ জন উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে  ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা মার্কা।আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করা, সুন্দর সুশৃংখল  সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে হবে তাই সকলকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিতে হবে এবং অন্যদেরকে ভোট দিতে বলতে হবে। জয়পুরের কোথাও কোন চাঁদাবাজি সন্ত্রাসী ও দুর্নীতির মতো কাজ জয়পুরহাট জামায়াতে ইসলামী করেনি, কেউ দেখাতে পারবে না। তাই আমাদের সকলকে ভাল থাকতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।