৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

পানি ছেকতে শেলো মেশিনের ব্যবহার শুরু

বীরগঞ্জে বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে কৃষকের ধানক্ষেত

রেজাউল ইসলাম রিজু, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
বীরগঞ্জে বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে কৃষকের ধানক্ষেত
চলতি মৌসুমে প্রচুর বর্ষণের কারণে উপজেলার ব্রাম্মনপাড়া  এলাকায় ৫ আগস্ট বুধবার কৃষকের পানিতে ডুবে থাকা ধানক্ষেত থেকে শেলো মেশিন দিয়ে পানি ছেকে ফেলা হচ্ছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির পানি জমে ধানক্ষেতের ক্ষতি হচ্ছে এবং তা থেকে ফসল রক্ষা করার জন্য তারা শেলো মেশিন ব্যবহার করে পানি ছেকে নিচ্ছেন।  
 
স্থানীয় কৃষক আকাশ রায়  বলেন, প্রতি বছরই বর্ষার সময় এমন সমস্যা হয়। এবার পানি এতটাই বেশি হয়েছে যে স্বাভাবিকভাবে পানি নিঃসরণ সম্ভব হচ্ছে না। শেলো মেশিন ছাড়া আমরা ধানক্ষেত বাঁচাতে পারব না।
 
কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জমিতে বৃষ্টির পানি দীর্ঘ সময় জমে থাকলে ধানের গাছের মূল ক্ষতিগ্রস্ত হয় এবং উৎপাদন হ্রাস পেতে পারে। তাই শেলো মেশিনের মাধ্যমে পানি দ্রুত নিঃসরণ করাটা জরুরি।  
 
উপজেলার কৃষি অফিসের কর্মকর্তা আব্দুল বারি কৃষকদের নিরাপদ ও কার্যকর পদ্ধতিতে পানি ছেকার পরামর্শ দিয়েছেন এবং বলেন যে কৃষকরা শেলো মেশিন ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে নালার ব্যবস্থা বা ছোটখাটো খাল খননের পরামর্শ দেওয়া হয়েছে।
 
এদিকে, কৃষকরা আশা প্রকাশ করেছেন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।