৮ আষাঢ়, ১৪৩৩

২২ জুন, ২০২৬

মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিন: এমপি প্রার্থী সবুজ

কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ৫:১২ অপরাহ্ন
মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দিন: এমপি প্রার্থী সবুজ

জয়পুরহাটের কালাইয়ের নিশ্চিন্তা বাজারে ৭ নভেম্বর বিকেলে বড়তারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আয়োজনে ইউনিয়ন আমীর আনোয়ার হোসেন জিন্নাহ সভাপতিত্বে নির্বাচনী কর্মী ও সুধি সমাবেশে জয়পুরহাট-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বলেন- বাংলাদেশ দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সুদমুক্ত দেশ গড়তে আগামী সংসদ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহব্বান জানান। তিনি মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের জনশক্তিকে সামাজিক কাজ করার আহব্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা আমীর অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই উপজেলা আমীর মুনছুর রহমান, সেক্রেটারি আব্দুল আলীম, শামীম মন্ডল, মাওঃ মোজাফফর হোসেন, আব্দুস সামাদ প্রমুখ।