২৫ আশ্বিন, ১৪৩৩

১০ অক্টোবর, ২০২৬

দৈনিক প্রত্যাশা প্রতিদিনের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
দৈনিক প্রত্যাশা প্রতিদিনের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত


বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর প্রতিনিধিদের নিয়ে সোমবার দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের কলোনীস্থ আইডিয়াল নার্সিং কলেজ হলরুমে পত্রিকার নির্বাহী সম্পাদক প্রতীক ওমরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক প্রত্যাশা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক সেলিম রেজা, ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল হোসেন, সহকারি সম্পাদক আলমগীর হোসেন ও শামীম আহম্মেদ, অনলাইন সম্পাদক তুহিন হোসেন, বার্তা সম্পাদক মোস্তফা মোঘল।

সাংবাদিকতার নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম আবু সাঈদ।

প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাটের পাঁচবিবি প্রতিনিাধ সাইদার ইসলাম, কালাই প্রতিনিধি মনোয়ার হোসেন, দিনাজপুরের পার্বতীপুর প্রতিনিধি তাজকির হোসেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রতিনিধি আতিকুর রহমান, নওগাঁর সাপাহার প্রতিনিধি আব্দুল আলিম, পত্নীতলা প্রতিনিধি সানাউর রহমান, বগুড়ার দুপচাঁচিয়া প্রতিনিধি বেলাল হোসেন, কাহালু প্রতিনিধি খালেকুজ্জামান মিঠু, শাজাহানপুর প্রতিনিধি ইমরান হোসেন, নন্দীগ্রাম প্রতিনিধি আকতার হোসেন, শেরপুর প্রতিনিধি আপেল মাহমুদ আশকারী, সোনাতলা প্রতিনিধি রিমন হোসেন বিকাশ, সারিয়াকান্দি প্রতিনিধি হারুনুর রশিদ, মোকামতলা প্রতিনিধি সাবিত হোসেন, গাবতলী প্রতিনিধি রিপন মিয়া, মহাস্থান প্রতিনিধি আব্দুর রহীম সাজু, নামুজা প্রতিনিধি আমিনুল ইসলাম।

সম্পাদক সেলিম রেজা বলেন, দৈনিক প্রত্যাশা প্রতিদিন সমাজের সবধরনের অসঙ্গতি সাহসীকতার সাথে তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের প্রতিটি প্রতিনিধি হবেন সত্য ও ন্যায়ের প্রতিক। তারা কোন প্রলোভনে সত্য প্রকাশে পিছপা হবেনা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে কোন অপশক্তি আমাদেরকে বিরত রাখতে পারবেনা। তিনি বলেন, সাংবাদিকদের সমাজের আয়না বলা হয়। আমরা সত্যিকারের আয়না হয়ে সমাজের সব অসুন্দরকে তুলে ধরতে চাই। সমাজের সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই। আমাদের প্রতিনিধিরা একেক জন সমাজ সংস্কারের ভূমিকা পালন করলেই একদিন কাংখিত সমাজ গড়া সম্ভব হবে।

প্রতিনিধি সমাবেশের শেষ পর্বে উপস্থিত সকল প্রতিনিদিদের হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হয়।